সাতক্ষীরা 2:37 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিআইপি কর্মীদের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:41:02 pm, Saturday, 18 October 2025 158 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন :সাতক্ষীরায় রূপান্তর সংস্থার ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের (সিটিআইপি) সদস্যদের নিয়ে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর সকাল দশটায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্য ছিল মানব পাচারের হাত থেকে রক্ষা পাওয়া পুরুষ ও মহিলাদের সহায়তা এবং পাচার প্রতিরোধ কার্যক্রমকে আরও শক্তিশালী করা।

সভায় পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, মানব পাচার প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য আদান-প্রদানের কৌশল নির্ধারণ করা হয়।

সিটিআইপি সদস্য আসাদুল ইসলামের পরিচালনায় এবং জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ।
এই সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান, কুমারেশ মন্ডল সহ আশাশুনি, কালিগঞ্জ ও সাতক্ষীরা সদর উপজেলার মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের (সিটিআইপি) সদস্যরা অংশ নেন।

বক্তারা মানব পাচারের ভয়াবহতা ও এর আধুনিক কৌশলগুলো তুলে ধরেন। তারা বলেন, বর্তমানে চাকরির প্রলোভন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পাচারকারীরা সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলছে। এই জঘন্য অপরাধ দমনে সিটিআইপি কর্মীদের সম্মিলিত ও শক্তিশালী ভূমিকা অপরিহার্য।

প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ তার বক্তব্যে পাচারের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা, কাউন্সেলিং, পুশ ফ্যাক্টর ও পুল ফ্যাক্টর এবং অর্থনৈতিক পুনর্বাসনের উপর জোর দেন।

সিটি আইটি সদস্য কর্ণ বিশ্বাস কেডি বলেন পাচারমুক্ত এক সুন্দর সমাজ গড়তে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি— যেখানে প্রতিটি জীবন হবে সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ। মানব পাচার প্রতিরোধে আমাদের সম্মিলিত প্রচেষ্টা আজ থেকে আরও জোরদার হলো।” মানব পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এনজিওগুলোর মধ্যে নিবিড় সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই সভার মাধ্যমে সিটিআইপি কর্মীদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং পাচার প্রতিরোধে তাদের কার্যক্রম আরও গতিশীল হবে।
উপস্থিত সিটিআইপি সদস্যরা পাচার সংক্রান্ত তথ্য দ্রুততম সময়ে আদান-প্রদান এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা পাচারমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড অ্যাম্বাসেডরের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রম টি পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিআইপি কর্মীদের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : 07:41:02 pm, Saturday, 18 October 2025