সাতক্ষীরা 7:17 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লক্ষাধিক ছিনতাই! ছিনতাইকারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:48:04 am, Friday, 20 December 2024 218 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার ভোমরার এক ব্যবসায়ীর ২৩ লক্ষ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক ছিনতাইকারী মেহেদী হাসান মুন্না (২৪) সাতক্ষীরা সদরের কুচপুকুর এলাকার আতিয়ার রহমানের ছেলে।

ভোমরার মেসার্স মা ট্রেডার্স এর স্বত্বাধিকারী ব্যবসায়ী মোঃ আমির হামজা জানান, তিনি ভোমরার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আমদানি-রপ্তানি কারক। তার প্রতিষ্ঠানের কর্মচারী শওকত আলী ও ওবায়দুল্লাহ বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ২৩ লক্ষ ৮৪ হাজার ৫শ’ টাকা তুলে মোটরসাইকেলে ভোমরায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসছিল। শওকত আলী মোটরসাইকেল চালাচ্ছিল এবং ওবায়দুল্লাহ টাকার ব্যাগ নিয়ে তার পিছনে বসে ছিল। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ জন ছিনতাইকারী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদেরকে ফলো করে।

একপর্যায়ে বিকাল সোয়া পাঁচটার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা- ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড় এলাকায় পৌছালে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে শওকাতের মাথায় আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসয় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমার কর্মচারীদের সহায়তায় স্থানীয় জনতা একজন ছিনতাইকারীকে আটক করে। পরে তাকে পুলিশের সোপর্দ করে। বাকি ৪ ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মুন্না নামের এক ছিনতাইকারী আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লক্ষাধিক ছিনতাই! ছিনতাইকারী আটক

আপডেট সময় : 01:48:04 am, Friday, 20 December 2024