সাতক্ষীরা 12:32 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:10:00 am, Sunday, 26 October 2025 209 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লাখ টাকার ভারতীয় মদ, ঔষধ, শাড়ি ও প্রসাধনী জব্দ করেছে।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দিনব্যাপী ভোমরা, বৈকারী, ঘোনা, তলুইগাছা, মাদরা, হিজলদী বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানিক দল মেইন পিলার-৩/২ এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি এলাকা থেকে ২১ হাজার ৫৪০ টাকার ভারতীয় শাড়ি ও প্রসাধনী আটক করে।
বৈকারী বিওপির দল নতুনপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ,
ঘোনা বিওপির দুইটি পৃথক দল ঘোনা মাঠ ও ঘোনা বাজার মোড় এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ,
তলুইগাছা বিওপির দল চারাবাড়ি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ,
মাদরা বিওপির দুইটি দল কলাবাড়ি ও শ্মশানঘাট এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি,
হিজলদী বিওপির দুইটি দল গোয়ালপাড়া ও শিশুতলা এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি,
এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প গোয়াখালি এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ করে।

সব মিলিয়ে বিজিবি মোট ৫ লাখ ৯৬ হাজার ৫৪০ টাকার বিভিন্ন চোরাচালানি ও মাদকদ্রব্য জব্দ করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এসব মালামাল চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। ভারতীয় পণ্য চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয়ে বঞ্চিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ

আপডেট সময় : 01:10:00 am, Sunday, 26 October 2025