সাতক্ষীরা 3:26 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:46:03 am, Friday, 26 May 2023 310 300 বার পড়া হয়েছে

smart

Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জজ আদালতের এপিপি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইদুজ্জামান জিকো বাদী হয়ে এই মামলা করেন। মামলায় জজ আদালতের পিপি আব্দুল লতিফসহ ১১ জনকে সাক্ষী করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’: রাজশাহীর বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’: বিএনপি নেতা চাঁদ রিমান্ডে

সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. হুমায়ুন কবির শুনানি শেষে অভিযোগটি নথিভুক্ত করার জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দেন।

এপিপি তামিম আহমেদ বলেন, “গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’ বলে মন্তব্য করেন। এ ঘটনায় সাতক্ষীরায় ওই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছেন সাইদুজ্জামান জিকো। আদালত মামলাটি আমলে নিয়েছেন।”

কেবল সাতক্ষীরাতেই নয়, প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়ায় দেশের বিভিন্ন স্থানে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে সকালেই গ্রেপ্তার হয়েছেন তিনি।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিছুর রহমান জানান, বেলা সোয়া ১১টায় রাজশাহীর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি প্রাইভেটকারে করে আত্মগোপনের জন্য কোথাও পালাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা ও মহানগর পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চাঁদকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বিকেলে পুঠিয়া থানার মামলায় চাঁদকে রাজশাহীর বিচারিক হাকিম আদালত-৪ এ রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : 12:46:03 am, Friday, 26 May 2023