সাতক্ষীরা 10:21 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:27:35 pm, Saturday, 4 January 2025 188 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন :বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রদল এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করে। শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের নেতৃত্বে র‍্যালিটি শুক্রবার বিকাল ৪টায় চিত্ত ময়রার মোড় থেকে শুরু হয়ে সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকার ইজি শো রুমের সামনে শেষ হয়।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশী, আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম ও নয়ন ইসলাম। এছাড়াও সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ ও নাফিজ, বল্লী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খালিদ হাসান ও শান্ত হোসেন, সাতক্ষীরা মিশন মাদ্রাসার আমিনুর রহমান, আলিয়া মাদ্রাসার নোহা, সাতক্ষীরা সিটি কলেজের রুবাই, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন ও সহ-সভাপতি মো. আসলাম হোসেন।

এছাড়াও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আবির হোসেন, সোহাগ ও ওমর ফারুকসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।

র‍্যালির শেষে বক্তব্য প্রদানকালে মো. শাহিন ইসলাম বলেন, “ইনশাআল্লাহ, বিগত দিনের মতো ভবিষ্যতেও আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”

এদিন সাতক্ষীরার রাজপথে ছাত্রদলের বর্ণাঢ্য আয়োজন সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

আপডেট সময় : 11:27:35 pm, Saturday, 4 January 2025