সাতক্ষীরা 2:57 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু ১২ অক্টোবর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:17:32 pm, Wednesday, 10 September 2025 205 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: শিশু-কিশোরদের টাইফয়েড প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা জেলায় এক মাসব্যাপী টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ সময়ে ৯ মাস বয়স থেকে নবম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত প্রায় ৫ লাখ ৫ হাজার শিশু ও কিশোরকে টাইফয়েড টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই টিকাদান কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়ন করতে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা কর্মকর্তা, ইমাম-পুরোহিত, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, টাইফয়েড একটি গুরুতর ব্যাধি, যা শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতায় বাধা সৃষ্টি করে। তাই এই টিকাদান কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়।

অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রতিটি শিশুকে অবশ্যই টিকা প্রদানের আওতায় আনতে হবে। এজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষক, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

টিকাদান কর্মসূচি চলাকালে সাতক্ষীরার প্রতিটি টিকাদান কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ টিম গঠন করা হবে।

সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “টাইফয়েড প্রতিরোধে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।” পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “স্বাস্থ্যকর্মীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা পাশে থাকবে।”

সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, সচেতনতার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে জেলার লক্ষ্যমাত্রাভুক্ত প্রতিটি শিশু-কিশোরকে টাইফয়েড টিকার আওতায় আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু ১২ অক্টোবর

আপডেট সময় : 08:17:32 pm, Wednesday, 10 September 2025