সাতক্ষীরা 8:24 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:50:32 pm, Friday, 10 January 2025 183 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম আসপিয়া খাতুন (১৭)। সে পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।

নিহতের চাচাতো মামা মহসিন আলী জানান, আশপিয়া খাতুন বৃহস্পতিবার বিকালে পরিবারের অন্য তিন সদস্যদের সাথে সদর উপজেলার ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল মাহফিল শুনতে। শুক্রবার সকালে একটি ইজিবাইকে তারা সবাই বাড়ি ফিরছিল।

পথিমধ্যে বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সাথে জড়িয়ে গেলে সে ছিটকে নিচে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে।

দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদস হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত

আপডেট সময় : 02:50:32 pm, Friday, 10 January 2025