সাতক্ষীরা 4:54 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় আপ বাংলাদেশের গণসংযোগ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:44:01 pm, Saturday, 19 July 2025 177 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিচারের দাবিতে সাতক্ষীরায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে নবগঠিত রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।

শনিবার (১৯ জুলাই) দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাইয়ের পথে জনতার সাথে’ শীর্ষক ক্যাম্পেইনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক,পুরাতন সাতক্ষীরা, বড় বাজার,নিউমার্কেট, সঙ্গীতা মোড় এলাকায় নেতৃবৃন্দ ও কর্মীরা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

কর্মসূচিতে অংশ নেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত,কেন্দ্রীয় সদস্য দ্বীন ইসলাম, সংগঠক তাওহীদুল ইসলাম,সাতক্ষীরা কমিউনিকেশন টিমের সদস্য , আক্তারুল ইসলাম (আক্তার) ,আবিদ হাসান, মোঃ ইদ্রিস আলী, মোঃ নাঈম হোসেন, ঝুমা মারিয়াম প্রমুখ।

এ সময় আপ বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, “জুলাই মাসকে সামনে রেখে আমরা সারা দেশে গণসংযোগ করছি। তারই অংশ হিসেবে আজ সাতক্ষীরায় এসেছি। সরকারকে অবশ্যই ‘জুলাই সনদ’ ঘোষণা করে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আহতদের সুচিকিৎসা ও পরিবারকে অর্থনৈতিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”

তাঁরা আরও বলেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার, গুম-খুনের দায়ে দায়ীদের শাস্তি, ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনাল গঠন, অর্থপাচার রোধ, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি বন্ধের দাবিতেই আমরা রাস্তায় নেমেছি। মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যখন কেউ কথা বলছে না, তখন আমরা সেই দায়িত্ব পালন করছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় আপ বাংলাদেশের গণসংযোগ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : 08:44:01 pm, Saturday, 19 July 2025