সাতক্ষীরায় আইনজীবী সহকারী আমের আলীকে স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : 09:44:37 pm, Monday, 1 September 2025 295 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক:সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য আমের আলীর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় সমিতির কার্যালয়ে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুর রহমান ও তারক চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম শফিকুল ইসলাম, সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুল হাকিম, আব্দুস সামাদ, বিধান চন্দ্র মন্ডল ও মেহেদী হাসান।
এছাড়া সমিতির সিনিয়র সদস্য আব্দুল হান্নান, জি এম রুহুল আমিন, আতিয়ার রহমান, ইমান আলী, কামরুজ্জামান বাবুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
শোকসভায় আমের আলীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, গত ২০ আগস্ট হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ আগস্ট দুপুর ২টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরদিন ৩০ আগস্ট সাতক্ষীরা সদর উপজেলার সাতানী গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
























