সাতক্ষীরা 6:51 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:55:49 pm, Monday, 20 January 2025 188 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক :“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপি তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিদপ্তর আয়োজিত অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে ২০ জানুয়ারী সোমবার সকাল দশটায় সাতক্ষীরা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ আবুল খায়ের, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহিন, নির্বাহী কমিটির সদস্য মীর তাজুল ইসলাম রিপন, ইকবাল কবির খান বাপ্পি, আ, ম. আখতারুজ্জামান মুকুল, কাজী কামরুজ্জামান, রুহুল আমিন, ক্রীড়া শিক্ষক ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : 09:55:49 pm, Monday, 20 January 2025