সাতক্ষীরা 4:47 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অভিযানে ৫কেজি রূপার গহনা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:06:12 am, Monday, 12 December 2022 473 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অভিযানে ৫কেজি রূপার গহনা উদ্ধার হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধীনস্থ বৈকারী বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো: জাফর আলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৭/৩৮-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বৈকারী নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ওই রূপার গহনা উদ্ধার করা হয়। উদ্ধাকৃত রূপার গহনার মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা।

তবে এঘটনায় কেউ আটক হয়নি। বিজিবির অভিযানের খবর আন্দাজ করতে পেরে চোরাকারবারীরা রুপার গহনা ফেলে পালিয়ে যায়। পলাতক চোরাকারবারীদের আটক করার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি। পলাতক চোরাকারবারীরা হলো- বৈকারির মিলন সরদারের ছেলে মো: শাওন (২৭), বাবর আলী সরদারের কাসেদ আলী (৬০) ও মৃত নূর মোহাম্মদ মোল্যার ছেলে শামসু (৪২)।

সীমান্ত এলাকা হতে রুপার গহনা আটক করার বিষয়টি ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ-পিএসসি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপুর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের নিমিত্তে কঠোর নজরদারী এবং আভিযানিক কর্মকান্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি ওজনের রুপার গহনা আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অভিযানে ৫কেজি রূপার গহনা উদ্ধার

আপডেট সময় : 01:06:12 am, Monday, 12 December 2022