সাতক্ষীরা শ্যামনগরে পানি দিবসে খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন
- আপডেট সময় : 12:10:48 am, Saturday, 23 March 2024 298 300 বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি : আন্তর্জাতিক পানি দিবসে সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে। পানি দিবসের প্রতিপাদ্য বিষয় “শান্তির জন্য পানি” শীর্ষক খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন করেছেন উপক‚লবাসী। শুক্রবার (২২ মার্চ) সকাল ১০ টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের জেলেপাড়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাকশন এইড এর সহযোগিতায়, উপক‚লীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এর আয়োজনে ও সিডো সাতক্ষীরার বাস্তবায়নে। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ খালি কলস হাতে মালঞ্চ নদীর তীরে অবস্থান করে। তাদের উদ্দেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক, ক্লাইমেট এক্টিভিস্ট এস এম জান্নাতুল নাঈম বলেন, “চারিদিকে শুধু পানি,নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপক‚লের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপক‚লের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়।
বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।” উন্নয়নকর্মী সিদরাতুল মুনতাহা বলেন, “উপক‚লবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেই সঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা মাসুদ রানা, সিডো ইয়ুথ পেয়ার গ্রæপ ফ্যাসিলেটর সাকিব হাসান,রিদয় মন্ডল, শরুব ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিটের ফ্যাসিলেটর শুভজীত সরকার, কো-ফ্যাসিলেটর বিশ্বজিত মন্ডল, প্রজেক্ট ম্যানাজার তনুশ্রী মন্ডল, স্বপ্না পারভীন, সবুজ মন্ডল, আকাশ সানা প্রমূখ




























