সাতক্ষীরা 9:47 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা মেডিকেলে বিচ্ছিন্ন কব্জির জটিল অপারেশন, আশাবাদী চিকিৎসকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:21:23 pm, Sunday, 4 January 2026 265 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আক্তারুল ইসলাম :সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস্ বিভাগের চিকিৎসকরা এক বিরল ও জটিল অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন কব্জি পুনঃসংযোগের পর দ্বিতীয় দফা অপারেশন সম্পন্ন করেছেন। যদিও প্রথমবারের রিপ্লান্টেশন অপারেশনটি সম্পূর্ণভাবে সফল হয়নি, তবুও ভবিষ্যতে এ ধরনের জটিল অপারেশনে সফলতা অর্জনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানান, বিচ্ছিন্ন অঙ্গ পুনঃসংযোগ বা রিপ্লান্টেশন সার্জারি অত্যন্ত জটিল ও সময়নির্ভর একটি প্রক্রিয়া। দুর্ঘটনার পর ৬ ঘণ্টার মধ্যে অপারেশন শুরু করা না গেলে সফলতার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডল-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি অভিজ্ঞ মেডিকেল টিম প্রায় ৬ ঘণ্টাব্যাপী দীর্ঘ ও জটিল অস্ত্রোপচার পরিচালনা করেন। আধুনিক মাইক্রোসার্জারি প্রযুক্তির মাধ্যমে বিচ্ছিন্ন কব্জির স্নায়ু, রক্তনালী, হাড় ও পেশি পুনঃসংযোগ করা হয়। এটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে প্রথম হাত রিপ্লান্টেশন অপারেশন হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিষয়ে ডা. বি. কে. মন্ডল জানান, গত বুধবার আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের বাসিন্দা ১৮ বছর বয়সী অভিজিৎ সাধুর কব্জি সরিষা মাড়াই মেশিনের দুর্ঘটনায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দীর্ঘ ৬ ঘণ্টার অপারেশনের মাধ্যমে কব্জি পুনঃসংযোগ করা হয়। তিনি বলেন, এ ধরনের রিপ্লান্টেশন সার্জারির সফলতার হার প্রায় ৬০ শতাংশ এবং পুনঃসংযোগের ৯ থেকে ১০ দিনের মধ্যে এর ফলাফল নির্ধারণ করা যায়। তবে বিচ্ছিন্ন অংশের দূরবর্তী অংশে পর্যাপ্ত রক্ত চলাচল অব্যাহত না থাকায় পরবর্তীতে কব্জির উপরের অংশ থেকে অপারেশনের মাধ্যমে পুনরায় বিচ্ছিন্ন অংশটি বাদ দিতে হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে। ফলে রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর ঢাকা বা খুলনায় ছুটতে হচ্ছে না।
চিকিৎসকদের মতে, এই অস্ত্রোপচার প্রমাণ করে—সঠিক দক্ষতা, আধুনিক প্রযুক্তি ও আন্তরিক প্রচেষ্টা থাকলে জেলা পর্যায়েও উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব।
আহত অভিজিৎ সাধু জানান, প্রথম অপারেশনের পর কিছু জটিলতা থাকলেও দ্বিতীয় অপারেশনের পর বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকদের আন্তরিকতা ও যত্নশীল সেবার প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা মেডিকেলে বিচ্ছিন্ন কব্জির জটিল অপারেশন, আশাবাদী চিকিৎসকরা

আপডেট সময় : 06:21:23 pm, Sunday, 4 January 2026