সাতক্ষীরা বৈকারী ইউনিয়নের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- আপডেট সময় : 11:18:19 pm, Wednesday, 21 December 2022 501 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের ৩নং বৈকারী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বৈকারী ইউনিয়নের আয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, বৈকারী ইউনিয়ন আ.লীগের সভাপতি কওছার আলী মোল্যা, ইউনিয়ন যুব লীগের সভাপতি মোঃ জুলফিকার আলী জুলু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়নের সচিব মনতোষ কুমার সাধু, ইউপি সদস্য মোঃ খোকন মোল্যা, মোঃ আনারল ইসলাম, মোঃ মেহেদী হাসান দোলন, মোঃ শফিকুল ইসলাম মিলন, মোঃ শাহীন হোসেন, মোঃ জাহাঙ্গীর কবির, মোঃ আলী হোসেন, মোঃ আব্দুল জলিল, মোঃ মফিজুল ইসলাম, মোছাঃ নাছিমা খাতুন, মোছাঃ রহিমা খাতুন, মোছাঃ মৌলুদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ১১জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং বৈকারী ইউনিয়নের ৫শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।





























