সাতক্ষীরা 8:55 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা বেতনা-মরিচ্চাপ নদী খননে অনিয়মের প্রতি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:24:13 am, Thursday, 29 December 2022 520 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ আজগার আলীঃ উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুর্নবাসন, মহাসড়কের পাশে বসবাসকারীদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করা। সাতক্ষীরা প্রাণ সায়ের খাল, বেতনা, মরিচ্চাপ নদী খননে অনিয়ম বন্ধ, পরিবেশ দূষণকারী ইটাভাটা বন্ধ এবং টিআরএম চালু, ভূমিহীনদের তালিকা তৈরিতে ভূমিহীন সমিতির নেতৃবৃন্দকে অন্তর্ভূক্তি করাসহ টেকসই ভেড়িবাধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী।
জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর পদ দাশ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক আলিনুর খান বাবলু, জেলা ভূমিহীন সমিতি সহ-সভাপতি শেখ শওকত আলী, যুগ্ম সম্পাদক শাহাজান আলী ছোট বাবু, মানবাধিকার কমিশনের শেখ ফারুক হোসেন, ভূমিহীন নেত্রী নাজমা আক্তার নদী, শাহিনা ময়না, শাহানারা খাতুন রিনা, শেখ রিয়াজুল ইসলাম, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, সাংবাদিক সেলিম হোসেন, তালা উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেন, আজিজুর রহমান, শরিফা খান, জিয়াউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, নদী ও খাল খননের নামে পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা লোপাট করে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তারা নদী কেটে খাল বানাচ্ছেন আর খাল কেটে ড্রেন বানাচ্ছেন। বার বার প্রতিবাদ করা হলেও কোন প্রতিকার নেই। সম্প্রীতি বেতনা ও মরিচ্চাপ খননেও ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত বছরের সাতক্ষীরা প্রাণ সায়র খাল খনন করার ১ বছর পূর্ণ হতে না হতেই আবারো খাল বুজে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। এসব অনিয়ম বন্ধ করতে হবে। টিআরএম চালু করতে হবে।
এ ছাড়া মহাসড়ক প্রশস্ত করনের জন্য সম্প্রতি মহাসড়কের ধারে বসবাসকারী অসহায় কায়পুত্র সম্প্রদায়সহ ভূমিহীনদের উচ্ছেদ করা হয়েছে। অবিলম্বে তাদের বিকল্প স্থানে বসবাসের ব্যবস্থা করতে হবে। মুজিববর্ষের ঘর প্রদানের তালিকা তৈরিতে ভূমিহীন সমিতির নেতৃবৃন্দকে অন্তর্ভূক্তি করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সাতক্ষীরায় আদালতের নির্দেশ অমান্য করে কতিপয় সরকারী কর্মকর্তাদের যোগসাজসে যে সব ইটভাটার কালো ধোয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। টায়ারের কারো ধোয়ায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পোড়ানো হচ্ছে মূল্যবান গাছ। সে সব ইটভাটা বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা বেতনা-মরিচ্চাপ নদী খননে অনিয়মের প্রতি বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 11:24:13 am, Thursday, 29 December 2022