সাতক্ষীরা 12:46 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা বাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদ, সম্পাদক মোরশেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:17:02 pm, Saturday, 3 December 2022 685 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহম্মেদ ১৬৩ ভোট পেয়ে সভাপতি ও মোহাম্মদ গোলাম মোরশেদ ১৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে দায়িত্ব পালনকারি রিটার্ণিং অফিসার ও সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি আব্দুল লতিফ জানান, সমিতির ২৮৭ জন ভোটারের মধ্যে শনিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ২৮৫ জন ভোটার ভোট প্রদান করেন।

সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ বাঘ প্রতীকে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছাইফুল করিম সাবু ছাতা প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. গোলাম মোরশেদ আনারস প্রতীকে ১৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি শেখ জাহাঙ্গীর হোসেন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১০১ ভোট।

এ ছাড়া কার্যকরী সভাপতি পদে শেখ আব্দুস সোবহান খোকন বটগাছ প্রতীক নিয়ে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনটি সহ-সভাপতি পদে যথাক্রমে দোয়াত কালি প্রতীকে ১০৭ ভোট, টেলিভিশন প্রতীকে জামালউদ্দিন ১৩৪ ভোট, মোটর সাইকেল প্রতীকে সাজেদুর রহমান খান চৌধুরী ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে,মো. শহীদুল ইসলাম কালু মই প্রতীকে ১৩৯ ভোট, সাংগঠণিক সম্পাদক পদে আম প্রতীকে প্রাণনাথ দাশ ১৩৫ ভোট, সহসাংগঠণিক সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিল টেবিলফ্যান প্রতীকে ১৭৩ ভোট, প্রচার সম্পাদক পদে জিএম আসাদুল্লাহ মাইক প্রতীকে ১৪১ ভোট, সমাজসেবা সম্পাদক পদে ঘুড়ি প্রতীক নিয়ে শাহাজান কবীর ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে দপ্তর সম্পাদক পদে শাহীন হোসেন সরদার বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা বাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদ, সম্পাদক মোরশেদ

আপডেট সময় : 11:17:02 pm, Saturday, 3 December 2022