সাতক্ষীরা 2:32 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নারকীয় হামলা, প্রতিবাদে মানববন্ধন, থানায় মামলা, চিহ্নিত এক সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:47:22 pm, Tuesday, 1 July 2025 189 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আতিয়ার রহমান,সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শহরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে, হামলার ঘটনায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদি হয়ে ১৮ জনকে জ্ঞাত ও অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় একজন চিহ্নিত সন্ত্রাসীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রেসক্লাব সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ আশেক-ই-এলাহি, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহি সদস্য কাজী মামুন, সাংবাদিক মশিউর রহমান ফিরোজ, মোঃ তৌফিকুজ্জামান লিটু, মোঃ আতিয়ার রহমান , নাজমুল আলম মুন্না, শাহানারা পারভীন রিনা, ওয়েজ কুরুনি , সাইফুল আজম খান মামুন, মমিনুর রহমান, মুনসুর রহমান প্রমুখ। এসময় সেখানে অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
মানবন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের বহু কাঙ্খিত একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ^াসে সকল কর্মসূচি আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।
সভাপতির বক্তব্যে আবুল কাসেম বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের আকাঙ্খা প্রেসক্লাবের একটি গ্রহণযোগ্য ভোট। এ লক্ষ্যে ধারাবাহিক ও শান্তিপূর্ণ আন্দোলন চলমান রয়েছে। এছাড়া সাধারণ সদস্যদের প্রেসক্লাবে যাতায়াত একটি গঠণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রেসক্লাবের কতিপয় সদস্য গঠণতন্ত্রের ধাঁর না ধেরে একটি মনগড়া কমিটি গঠণ করে সাধারণ সদস্যদের প্রেসক্লাবে যাতায়াত অঘোষিতভাবে বন্ধ করেছে। সোমবার পূর্বঘোষিত সাধারণ সভায় যোগদানের উদ্দেশ্যে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাধারণ সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে প্রবেশের আগেই রাস্তায় লাঠি, রড, হাতুড়িসহ দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হায়েনার মতো ঝাপিয়ে পড়ে। এতে সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম বেলাল হোসাইন, সাধারণ সদস্য আমিনুর রহমান, ইদ্রিস আলীসহ অন্তত ২০/২৫ জনেরও বেশি সাংবাদিক গুরুতর আহত হন।
সামগ্রিক প্রেক্ষিতে জেলা প্রশাসনের আহবানে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আগামী ৮ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবারও একটি সভা আহবানের সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা এনএসআই’র উপ-পরিচালক আসাদুজ্জামান, ডিজিএফআরই’র সহকারী পচিালক মামুনুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান, অপর গ্রুপের সাংবাদিক আব্দুল বারী ও মনিরুল ইসলাম মিনিসহ সরকারী কর্মকর্তারা।
এদিকে, জেলা প্রশাসন কর্তৃক আগামী ৮ জুলাই নির্বাচন কমিশন গঠণের প্রতিশ্রুতিতে প্রেসক্লাবের সকল কর্মসুচি আপাতত স্থগিত করা হয়েছে।
এর আগে, প্রেসক্লাবের সাংবাদিকদের ওপর নারকীয় হামলার ঘটনায় সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদি হয়ে ১৮ জনকে জ্ঞাত ও আজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা-নং-১, তারিখ-০১.০৭.২০২৫। ধারা-পেনাল কোড-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪।
পুলিশ এ মামলায় চিহ্নিত ভাড়াটিয়া সন্ত্রাসী ও মাদকাসক্ত যুবক সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে সাব্বির হোসেনকে সাতক্ষীরা শহর থেকে গ্রেপ্তার করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এক জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নারকীয় হামলা, প্রতিবাদে মানববন্ধন, থানায় মামলা, চিহ্নিত এক সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় : 09:47:22 pm, Tuesday, 1 July 2025