সাতক্ষীরা 9:34 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা পুলিশ সুপারকে জেলা জাতীয় পার্টির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:50:09 pm, Monday, 23 September 2024 170 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার ২৩ সেপ্টেম্বর দুপুর ১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করেন এবং সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম সরদার, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আনোয়ার জাহিদ তপন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন বাপ্পি, জাতীয় যুব সংহতির জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, জেলা তরুণ পার্টির আহবায়ক মোহাম্মদ আবু ইয়াছিন, সদস্য সচিব আব্দুল কাদের, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা জাতীয় পার্টির যুগ্ম অর্থ সম্পাদক মোঃ নাজমুল হোসেন , জেলা জাতীয় পার্টির তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক আব্দুর রহিম, যুব সংহতির সদর উপজেলা শাখার সভাপতি মোঃ বদরুজ্জামান বদু সহ জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বরাবর স্মারক লিপিতে উল্লেখ্য কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পর্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবী সমূহ মেনে নেওয়ার জন্য মহান জাতীয় সংসদে দাবী উপস্থাপন করে বক্তব্য রাখেন। পরবর্তিতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ছাত্রদেরকে মুক্তিসেনা হিসেবে উল্লেখ করে। এছাড়া জাতীয় পার্টি রংপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উক্ত আন্দোলনে সক্রীয় অংশগ্রহণ করে। বিগত সরকারের রোষানলে পড়ে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে বিগত সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে।

উপর্যুক্ত অবস্থায় জাতীয় পার্টি ছাত্র জনতার আন্দোলনে বিজয় অর্জন হলে ছাত্র-জনতাকে অভিনন্দন জানায়। আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি উক্ত আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ওনার সহধর্মীনি ও পাটি প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার দাবী করছি। এসময় জাতীয় পার্টির নেতাকর্মীরা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা পুলিশ সুপারকে জেলা জাতীয় পার্টির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : 10:50:09 pm, Monday, 23 September 2024