সাতক্ষীরা 6:13 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা নলতায় ওরছ শরীফ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:18:39 am, Monday, 10 February 2025 371 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ওরছ শরীফ রবিবার শুরু হয়েছে। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন ৬১তম বার্ষিক ওরছ শরীফের আয়োজন করেছে।

রবিবার ওরছ শরীফে ধর্মপ্রাণ মুসুল্লিদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে নবী, রাসুল ও ওলি-আউলিয়াগণের জীবনাদর্শ আলোচনা করেন হাফেজ মাওলানা মোখলেছুর রহমান বাঙ্গালী, হজরতুল আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, হজরত মাওলানা মুফতী শাঈখ মোহাম্মদ গনী, মুফতি হাফেজ মাওলানা আশিকুর রহমান।

আজ সোমবার দুপুরে ওরছ শরীফে আগত মুসুল্লীদের মাঝে তাবারুক বিতরণ করা হবে। এদিন ওরছ শরীফে আলোচনা পেশ করবেন আল্লামা মুফতী ম্ওলানা আলাউদ্দীন জিহাদী, মুফতী মাওলানা মুহাম্মদ ওসমান গনি সালেহী, অধ্যাপক হাফেজ মাওলানা হাফিজুর রহমান এবং মুফতী মাওলানা আহমাদ রেজা ফারুকী।আগামীকাল মঙ্গলবার ফজরের নামাজের পর মিলাদ শরীফ, কিয়াম, চাঁদর পেশ ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরছ শরীফ শেষ হবে বলে জানা গেছে।

এদিকে ওরছ শরীফ উপলক্ষে রওজা শরীফ প্রাঙ্গন ও পার্শ্ববর্তী এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। দূর দূরান্ত থেকে আগত মুসুল্লী ও পীরভক্তদের থাকা খাওয়ার সুব্যবস্থার পাশাপাশি সার্বিক নিরাপত্তা রক্ষায় কাজ করছেন মিশনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ওরছের প্রথম দিনে বিগত বছরের তুলনায় এবার মুসুল্লীদের উপস্থিতি কম পরিলক্ষিত হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা নলতায় ওরছ শরীফ শুরু

আপডেট সময় : 01:18:39 am, Monday, 10 February 2025