সাতক্ষীরা তালায় শিক্ষার্থীর কারাদন্ড সহ চারজন শিক্ষককে অব্যাহতি
- আপডেট সময় : 03:06:39 am, Friday, 11 April 2025 266 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: তালায় চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিনে বয়স লুকিয়ে নিয়মবহির্ভূতভাবে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেয়ার ফলে পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ এর ৩২(২০) অনুচ্ছেদ মোতাবেক বালিয়াদহ কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং এসিল্যান্ড কর্তৃক ভ্রাম্যমাণ আদালতে দ-বিধিতে ১০দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। সে উপজেলার মাগুরা গ্রামের এসকে আব্দুল হামিদের পুত্র।
ঘটনাটি ঘটেছে ১০ এপ্রিল উপজেলার খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউশনের এসএসসি পরীক্ষা কেন্দ্রে। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০দিনের কারাদন্ড প্রদান করেন। পরে তাকে তালা থানা পুলিশ হেফাজতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।
খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউশন কেন্দ্র সচীব যোগেশ চন্দ্র দাস জানান, অত্র কেন্দ্রের (সেন্টার নং: ৩৯৫) ১১নং কক্ষে শেখ হাফিজুর রহমান নামে একজন শিক্ষার্থী বাংলা প্রথমপত্র পরীক্ষা দিচ্ছিল। তার রোল নং ৭৮৫৪৮২ এবং রেজিষ্ট্রেশন নং ২১১৩৩০৯১৪৩। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান কেন্দ্র পরিদর্শনকালে কেন্দ্রের পরীক্ষকরা পরীক্ষার্থী হাফিজুর রহমানের ছবির সাথে চেহারা কোন মিল না থাকায় সন্দেহ হয়।
এক পর্যায়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন সংশ্লিষ্টরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই শিক্ষার্থীকে ১০দিদের কারাদন্ড প্রদান করেন।
এদিকে, উক্ত শিক্ষার্থীর রেজিষ্ট্রেশনে অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ক্যান্ডিডেটের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে দু’জন কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তালা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দপ্তর সূত্রে জানাযায়, মাধএসএসসি, দাখিল, ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে তালা উপজেলার ৯টি কেন্দ্রে মোট ২৮৭১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিল ৬৫জন।
























