সাতক্ষীরা 4:42 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা জেলায় ২ লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:28:20 pm, Thursday, 13 March 2025 179 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন :সাতক্ষীরায় ২ লাখ ৫৩হাজার ৯৬০ জন শিশুকে ১৫ মার্চ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৮২৩জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ২৭ হাজার ১৩৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে।

বৃহস্পতিবার ১৩ মার্চ বেলা ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার, সিভিল সার্জন অফিসের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট বাকী বিল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এস আই এম ও রাশেদ উদ্দিন মৃধাসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনা।

এ সময় জানান, ১৫ মার্চ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সাতক্ষীরার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৮২৩ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৭ হাজার ১৩৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ জন্য জেলার মোট ১ হাজার ৯৩৮ টি টিকাদান কেন্দ্রে ৮০৫ জন সরকারী ও বেসরকারী স্বাস্থ্য কর্মীসহ ৪ হাজার ৭৭২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা জেলায় ২ লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

আপডেট সময় : 02:28:20 pm, Thursday, 13 March 2025