সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি গঠন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 10:04:49 pm, Thursday, 30 January 2025 211 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত স্মারক পত্রে বিষয়টি জানানো হয়। কমিটিতে একজন আহবায়ক ও একজন সদস্য সচিব এবং বাকি পাঁচজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
পদাধিকার বলে এই কমিটির আহবায়ক হলেন সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোস্তাক আহমেদ ও সদস্য সচিব মাহবুবুর রহমান। কমিটির বাকি সদস্যরা হলেন, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান, সামছুজ্জামান, ক্রিকেট কোচ মুফাচ্ছিনুল ইসলাম (তপু), ছাত্রপ্রতিনিধি বেগম মোহিনী পারভীন, ক্রীড়া সাংবাদিক জিল্লুর রহমান।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























