সাতক্ষীরা কলারোয়ায় কেঁড়াগাছি সীমান্তে উদ্ধারকৃত মর্টার সেলটি নিষ্ক্রিয়
- আপডেট সময় : 01:52:55 am, Friday, 16 December 2022 548 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ কলারোয়ায় কেঁড়াগাছি সীমান্তে উদ্ধারকৃত মর্টার সেলটি নিষ্ক্রিয় করা হয়েছে। বুধবার
(১৪ ডিসেম্বর) সকালে কাঁকডাঙ্গা বিওপি ক্যাম্পের বিপরীতে অবস্থিত কৃষক ইসমাইলের জলাশয় খনন করার সময় মর্টার সেলটি উদ্ধার হয়। সেলটি 11MK-80 শ্রেণীর। যার ওজন প্রায় ৮-১০ কেজি।
উদ্ধারের ঘটনাটি জানতে পেরে, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ২ টার দিকে উদ্ধারকৃত মর্টার সেলটি র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যা ব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর জেনারেল জি এম গালিব হোসাইন খানের নেতৃত্বে নিষ্ক্রিয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দিন মৃধা , কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা ও এলাকার উৎসাহী ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, উদ্ধারকৃত মর্টার সেলটি ১৯৭১ সালে কাঁকডাঙ্গা সীমান্তে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে ব্যবহার করা হয়েছিলো বলে ধারনা করা হচ্ছে।






























