সাতক্ষীরা 2:18 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনির বিরুদ্ধে বই বিক্রয়ের অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:21:54 pm, Tuesday, 24 October 2023 255 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা: আবদুল গনির বিরুদ্ধে ‘ছন্দ ছড়ায় রাসেল সোনা’ বই বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ২০১ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্বাক্ষরিত অভিযোগ থেকে এ তথ্য জানা গেছে। গত ১৭ অক্টোবর প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় সকল শিক্ষকদের বাধ্যতামূলক এই বই ক্রয় করতে বলেন তিনি।

সূত্রে জানাগেছে, প্রতি প্যাকেটে ০৬ টি করে বই দিয়ে তিনি মূল্য নেন ৩০০০/- টাকা। বইয়ের মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। কিন্তু তিনি ৬ লক্ষ টাকায় তা বিক্রয় করে প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। সংক্ষুব্ধ শিক্ষকরা আরও জানান ১ টি বইয়ের মূল্য ১ শত টাকা। এ হারে এক প্যাকেট বইয়ের মূল্য ৬ শত টাকা, কিন্তু শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি অনিয়মের আশ্রয় নিয়ে ৬ শত টাকার বই ৩ হাজার টাকা বিক্রয় করেন। এ অনিয়ম পাকাপোক্ত করতে বইয়ের নির্ধারীত মূল্যের স্থানে টেম্পারিং করে তিনি কৌশলে ৫ শত টাকা লেখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক ‘ছন্দ ছড়ায় রাসেল সোনা’ নামের ছয় পিসের চটি বই প্রকাশ করা হয়েছে। ওই বই সেট প্রত্যেক স্কুলের জন্য কিনতে শিক্ষা মন্ত্রণালয়ের কোন পরিপত্র না থাকলেও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় সকল শিক্ষকদের বাধ্যতামূলক এই বই ক্রয় করতে বলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি। বই সেটটির সর্বচ্চ্য বাজার মূল্য ৯শত থেকে এক হাজার হতে পারে। কিন্তু শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি মাস্টাররোল তৈরি করে ওই বই ৩ হাজার টাকা দরে সদরের ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে বিক্রি করেছেন। কিন্তু মাস্টার রোলে টাকার অংকের ঘর ফাঁকা রেখে আমাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিয়েছেন।

প্রধান শিক্ষক আরো জানান, পূর্বে ৩২টি বই ও ৩২ টি ছবি সেট ৬ হাজার টাকায় ক্রয় করেছি। সেখানে মাত্র ৬টি চটি বই উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আমাদের কাছে জোর করে ৩ হাজার টাকা দরে বিক্রি করেছেন। জোর করে বই বিক্রয়ের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, আমরা চাকরি করি আমাদের কিছু করার নেই, আমরা নিরুপায়। তথ্যদাতা প্রধান শিক্ষক সাংবাদিকদের আরো জানান, আমি শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি স্যারের কাছে জানতে চেয়েছিলাম, স্যার ৩হাজার টাকায় ‘ছন্দ ছড়ায় রাসেল সোনা’ বই কিনবো তা আমাদের বাজেট কোথায়? জবাবে শিক্ষা অফিসার প্রধান শিক্ষাককে পরামর্শ দেন আপনারা সিলিপের টাকা থেকে এই বই কিনবেন।

বই বিক্রয়ের বিষয়ে শিক্ষা অফিসার মোহা: আবদুল গনির কাছে জানতে তার ব্যবহৃত মুঠোফোন (০১৭১২ ৬১৭১৫৪) নাম্বারে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, শিক্ষা অফিসার মোহা: আবদুল গনিকে দূর্নীতি ও অনিয়মের দায়ে গত ১১ সেপ্টম্বর ২৩ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের হিজলা উপজেলায় শাস্তিমূলক বদলি ও স্ট্যান্ড রিলিজ করা হয়। পরবর্তীতে ১৪ সেপ্টম্বর ২৩ তারিখে পুনরায় একই জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় বদলীর আদেশ প্রদান করেন। পরবর্তীতে প্রভাবশালী এ শিক্ষা কর্মকর্তা ক্ষমতার জোরে বদলী ঠেকিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনির বিরুদ্ধে বই বিক্রয়ের অনিয়মের অভিযোগ

আপডেট সময় : 09:21:54 pm, Tuesday, 24 October 2023