সাতক্ষীরা 3:25 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা আশাশুনি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ধর্ষণ মামলার প্রাধান আসামী গ্রেফতার:

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:19:43 pm, Monday, 16 December 2024 236 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আসামী মোঃ রেজোয়ান কবির @ জনি (২২)। ভিকটিম নূসরাত জাহান রাহি (০৯) এর বাড়ী আসামীর বাড়ীর পাশে। ভিকটিম সম্পর্কে আসামীর প্রতিবেশী ভাতিজি। আসামী ইতিপূর্বে ঢাকার একটি লিফট কোম্পানীতে চাকুরী করতো। চাকুরী করা কালীন একটি মেয়ের সাথে সম্পর্ক করে ০৯ (নয়) মাস আগে বিয়ে করে। বিগত ৪/৫ মাস আগে আসামীর চাকুরীটি চলে যাওয়ায় সে ঢাকা থেকে বাড়িতে চলে আসে।

আসামীর চাকুরী না থাকার কারণে সে অর্থনৈতিক সমস্যায় ভুগতেছিল এবং নেশাগ্রস্থ হয়ে পড়ে। তার পিতার নিকট বিভিন্ন সময় টাকা চেয়ে না পেয়ে সে বিকল্প চিন্তা করে। তখন তার ভিকটিম নুসরাত জাহান @ রাহি’র কানে থাকা স্বর্ণের এক জোড়া রিং এর কথা মনে পড়ে। তার প্রেক্ষিতে ইং ১৪/১২/২০২৪খ্রি. সকাল অনুঃ ১১.০০ ঘটিকার দিকে ভিকটিম নুসরাত জাহান রাহি তার বান্ধবী মিতা বসু (০৮) এর বাড়ীর সামনে খেলা করছিল। সে সময় আসামী ভিকটিমকে মোড়ে যাওয়ার নাম করে ডাক দিয়ে নিয়ে যায়। পথিমধ্যে যাওয়ার সময় মাওলানা মোঃ সোলাইমান আজিজীর পুকুরের পাশে যেয়ে আসামী ভিকটিমকে বলে চলো আমরা হলুদ তুলতে যাই। তারপর হলুদ ক্ষেতে গিয়ে ভিকটিমের কানে থাকা স্বর্ণের রিং জোড়া হাত দিয়ে খুলে নেওয়ার চেষ্টা করে। ভিকটিম স্বর্ণের রিং জোড়া দিতে অস্বীকার করে এবং বাড়ীতে গিয়ে বাবা-মাকে বলে দিতে চায়। একপর্যায়ে আসামী মোঃ রেজোয়ান কবির @ জনি ভিকটিম নূসরাত জাহান রাহির কানে থাকা স্বর্ণের কানের রিং জোড়া জোরপূর্বক খুলে নেয় এবং শ্বাসরোধ করে হত্যা করে। এরপরে ভিকটিমের লাশটা যেন কেউ খুজে না পায় তার জন্য ভিকটিমের গায়ে থাকা গেঞ্জি ছিড়ে হাত এবং পা বেধে হলুদ ক্ষেতের পাশে পুকুরের মধ্যে ফেলে দেয়। একই তারিখ বেলা অনুঃ ০১.০০ ঘটিকার সময় আসামী কানের রিং জোড়া নিয়ে বুধহাটা বাজারে যেয়ে পলাশ জুয়েলার্স এর দোকানে অজয় পাইনের কাছে ৯,০০০/- (নয় হাজার) টাকায় বিক্রি করে। ইতিমধ্যে স্থানীয় লোকজন নুসরাত জাহান রাহির লাশ পুকুরে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ দ্রুততম সময়ে ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে থানা পুলিশ আসামী মোঃ রেজোয়ান কবির @ জনিকে জিজ্ঞাসাবাদের জন্য ইং-১৫/১২/২০২৪ তারিখ থানায় নিয়ে আসে।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের নির্দেশক্রমে জনাব মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ রেজোয়ান কবির@ জনি (২২) সকল ঘটনা পুলিশকে খুলে বলে এবং ভিকটিমকে হত্যার কথা স্বীকার করে। আসামীর দেওয়া তথ্য মতে থানা এবং ডিবি পুলিশের টিম আসামীকে নিয়ে বুধহাটা বাজারস্থ পলাশ জুয়েলার্সের দোকানে গিয়ে ভিকটিমের স্বর্ণের কানের রিং জোড়া আসামীর দেখানো ও সনাক্ত মতে অজয় পাইনের নিকট থেকে উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীর তথ্য:
নাম: রেজোয়ান কবির@জনি (২২), পিতা-আব্দুর রাজ্জাক সরদার, সাং-আগরদাড়ি, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা।

ভিকটিমের নাম: নূসরাত জাহান রাহি (৯) (আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী) পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-আগরদাড়ি, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা।

মামলা নং: আশাশুনি থানার মামলা নং-০৪, তারিখ-১৫/১২/২০২৪ খ্রি., ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা আশাশুনি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ধর্ষণ মামলার প্রাধান আসামী গ্রেফতার:

আপডেট সময় : 04:19:43 pm, Monday, 16 December 2024