সাংবাদিক রিয়াজুলের পিতার সুস্থতা কামনায় বিডিএফ প্রেসক্লাব নেতৃবৃন্দ
- আপডেট সময় : 01:06:21 pm, Monday, 22 September 2025 187 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক :দৈনিক পত্রদূত পত্রিকার কয়রা প্রতিনিধি জি এম রিয়াজুল আকবরের পিতা জি এম আকবর আলী শারীরিক অসুস্থ জনিত কারনে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছে। এর আগে তিনি ডায়রিয়া,ডায়বেটিস, জ্বর, বমি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হলে তার চিকিৎসার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনাতে প্রেরণ করলে তিনি খুলনা নগরীর একটি বেসরকারী হাসপতাল থেকে চিকিৎসা গ্রহণ শেষে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন, সহ সভাপতি জি এম আমিনুল হক, সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা রাজু, অর্থ সম্পাদক মোঃ শরীফুল আলম রানা, প্রচার সম্পাদক এম এম জয়নাল, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান শিমুলসহ সকল সদস্য ও কর্মকতাবৃন্দ।


























