সাতক্ষীরা 11:20 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:17:33 pm, Monday, 13 March 2023 422 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ, উম্মে হাবিবা, সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ, মোঃ আলাউদ্দিন, দীপা সিন্ধু তরফদার, বিবেকানন্দ কবিরাজ, মোঃ খোরশেদ আলম, মো. মমতাজ হোসেন, রীনা রানী নন্দী, মোস্তফা মনিরুজ্জামান, সুলতানা পারভীন, আসাদুজ্জামান, পলাশ কুমার সিংহ, সুদর্শন রপ্তানসহ সকল শিক্ষক শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ।

বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আনিসুর রহমান ,সহকারী শিক্ষক বিশ্বজিৎ মন্ডল ও হেদায়েতুল্লাহ পলাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় : 07:17:33 pm, Monday, 13 March 2023