সাতক্ষীরা 12:08 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:41:45 pm, Sunday, 1 December 2024 220 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান- ২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১লা ডিসেম্বর) সকাল ১১ টার দিকে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ও বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান।

বক্তব্যে তিনি ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভ করে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে আগামীতে দেশ ও দশের জন্য স্ব স্ব কর্মজীবন থেকে ভূমিকা রাখতে আর্শীবাদ প্রার্থনা করেন। স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশিকুজ্জামান, শিক্ষক অনুপ কুমার ঘোষসহ শিক্ষকমন্ডলী, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও ছাত্র- ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার হিসাবে বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।

অনুরুপভাবে সম্প্রতি উপজেলার শাহাপুর, দমদম, বামনখালী, বামনআলী ও মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ২ ডিসেম্বর সোমবার প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশনায় উপজেলা ব্যাপি প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা-২৪ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আপডেট সময় : 11:41:45 pm, Sunday, 1 December 2024