শ্যামনগরের কাশিমাড়িতে দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ব নির্বাচিত
- আপডেট সময় : 10:56:23 pm, Saturday, 4 October 2025 248 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে দ্বি-বার্ষিক সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাশিমাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনে নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই ভোটকেন্দ্র প্রাঙ্গণ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। বিএনপি নেতাকর্মীরা সারিবদ্ধভাবে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
তারা দুপুরের পর বিভিন্ন বুথ ঘুরে ভোট গ্রহণ প্রক্রিয়া পরিদর্শন করেন এবং দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার প্রশংসা করেন।
ভোট গণনা শেষে সন্ধ্যার পূর্ব মুহূর্তে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে নির্বাচিতরা হলেন-
১নং ওয়ার্ডে: সভাপতি মো: আব্দুল কাদের সরদার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মো: মমতাজ উদ্দীন।
২নং ওয়ার্ডে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়): সভাপতি মো: মঈনুল হক, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক মোমিন মোড়ল।
৩নং ওয়ার্ডে: সভাপতি আব্দুস সামাদ পেয়াদা, সাধারণ সম্পাদক আবু বক্কর গাজী, সাংগঠনিক সম্পাদক মহাসিন আলী সরদার।
৪নং ওয়ার্ডে: সভাপতি মো: মইনুর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ঢালী, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী শেখ।
৫নং ওয়ার্ডে: সভাপতি আমানাত মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক গাজী।
৬নং ওয়ার্ডে: সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান।
৭নং ওয়ার্ডে: সভাপতি আনিছুজ্জামান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল হাসান পলাশ।
৮নং ওয়ার্ডে: সভাপতি নূরুল আমিন, সাধারণ সম্পাদক মাহমুদ আলম, সাংগঠনিক সম্পাদক মো: আবু সাঈদ।
৯নং ওয়ার্ডে: সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: গফফার মোল্লা।
ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পুরো সময়জুড়ে কাশিমাড়িতে ছিল উৎসবমুখর পরিবেশ।
জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ বলেন,
> “তৃণমূল পর্যায়ের সংগঠনকে শক্তিশালী ও গণমানুষের দল হিসেবে বিএনপিকে পুনর্গঠনের অংশ হিসেবেই এই ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত।”
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।




























