শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাতক্ষীরা জেলা আ’লীগের কর্মসূচি
- আপডেট সময় : 09:12:56 pm, Monday, 20 February 2023 377 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ২১ ফেব্রুয়ারি ২০২৩ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বাদ যোহর পৌরসভার বিভিন্ন মসজিদে শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল।
২০ ফেব্রুয়ারি রাত ১১টায় পিএন হাইস্কুল চত্বরে সমাবেশ ও রাত সাড়ে ১১টায় মিছিল সহকারে কেন্দ্রীয় শহিদ মিনারে র্যা লি সহকারে গমন। উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, পৌরসভার অন্তর্গত ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে স্ব স্ব ব্যানার সহকারে সমাবেশ ও র্যা লিতে অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
























