সাতক্ষীরা 2:43 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

শত্রুতা মূলক ভাবে মাল্টা লেবু ও পেয়ারা গাছ কেটে ও ভেঙ্গে নষ্ট করে দেয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:46:37 pm, Monday, 13 March 2023 263 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা কলারোয়ায় শত্রুতা মূলক ভাবে এক কৃষকের মাল্টা লেবু ও পেয়ারা গাছ কেটে ও ভেঙ্গে নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-সোমবার সকালে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রদ্রপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম জানান-তিনি গত দুই বছর ধরে রদ্রপুর গ্রামের আনিছুর রহমানের কাছ থেকে ২বিঘা ২কাটা জমি হারি নিয়ে পেয়ারা ও মাল্টা লেবু সহ বিভিন্ন ফলফলাদি গাছ লাগিয়ে চাষাবাদ করে আসছেন।
তিনি সোমবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন কে বা কাহারা পেয়ারা ও মাল্টা লেবুর গাছ কেটে ও ভেঙ্গে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। তিনি এ সময় আরো জানান-ওই জমি এর আগে রদ্রপুর গ্রামের নজরুল ইসলাম হারি নিয়ে চাষাবাদ করতেন। কিন্তু বর্তমানে কৃষক রবিউল ইসলামের ওই জমিতে চাষাবাদ করাতে পূর্বের চাষী নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন। কয়েকদিন গালিগালাজও করেছে। ক্ষেতের মধ্যে ছাগল দিয়ে ফসল নষ্ট করে দিয়েছে।
এমন কি ক্ষেতের নেট কেটে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে জমির মালিক আনিছুর রহমান বলেন-এর অগে নজরুল ইসলামের সাথে কৃষক রবিউল ইসলামের ঝগড়া হয়েছে ওই জমি নিয়ে। সোমবার সকালে কৃষক রবিউল ইসলামের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে সেটা তিনি শুনেছেন। তিনি আরো জানান-একটি বেশি দামে কৃষক রবিউল ইসলামের কাছে জমি হারি দেয়াতে পূর্বের কৃষক নজরুল ইসলাম ক্ষিপ্ত ছিলেন। এদিকে অভিযুক্ত নজরুল ইসলামের এর সেল ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শত্রুতা মূলক ভাবে মাল্টা লেবু ও পেয়ারা গাছ কেটে ও ভেঙ্গে নষ্ট করে দেয়ার অভিযোগ

আপডেট সময় : 10:46:37 pm, Monday, 13 March 2023