সাতক্ষীরা 2:07 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

লুকাকু-টুকেলের পাল্টাপাল্টি সুর, কী হচ্ছে চেলসির ড্রেসিংরুমে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:34:30 pm, Saturday, 1 January 2022 637 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

গত গ্রীষ্মে বেশ আলোড়ন তুলে ইন্টার মিলান থেকে বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে ফিরিয়ে আনে চেলসি। এটিকে বলা হয়েছিল, বাড়িতে ফিরে আসা। কারণ, একসময় চেলসিতেই খেলেছিল লুকাকু। সে সময় চেলসিতে ফিরতে পেরে নিজের আত্মতুষ্টির কথা বলেছিলেন বেলজিয়াম ফরোয়ার্ড। কিন্তু মাস কয়েক পরই এখন ভিন্ন সুর লুকাকুর কন্ঠে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোমেলু লুকাকু জানান, তিনি চেলসিতে সুখে নেই। নিকট ভবিষ্যতে আবারও ইন্টার মিলানে ফিরতে চান।

তার এই মন্তব্যটি যেন মেনে নিতে পারেননি চেলসি কোচ থমাস টুকেল। বলেছেন, লুকাকুর মন্তব্য তার পছন্দ হয়নি। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমি এটা (লুকাকুর মন্তব্য) পছন্দ করিনি। কারণ, এটা বোঝায় তাকে আমাদের দরকার নেই। আমরা শান্ত পরিবেশ এবং খেলায় ফোকাস করতে চাই।’

থমাস টুকেল বলেন, ‘আমি তাকে (লুকাকু) অসুখী দেখিনি। আমি সম্পূর্ণ বিপরীত মনে করি। যদি আপনি গতকাল সকালের কথা জিজ্ঞেস করেন তাহলে বলবো, সে অনেক ভালো আছে। এ কারণেই এটি আমাকে অবাক করেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

লুকাকু-টুকেলের পাল্টাপাল্টি সুর, কী হচ্ছে চেলসির ড্রেসিংরুমে

আপডেট সময় : 06:34:30 pm, Saturday, 1 January 2022