রূপসায় মাদক কিনতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর, থানায় জিডি
- আপডেট সময় : 12:33:04 am, Tuesday, 23 January 2024 226 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা ০৩ নং ওয়ার্ডের ভূমিদস্যু ফরিদ শেখের ছেলে মাদকসেবী ও শীর্ষ সন্ত্রাসী (১) মোঃ রনি শেখ, (৩২), হারুন হাওলাদারের ছেলে মাদকসেবী, চাঁদাবাজ ও সোর্স (২) মোঃ মানিক হাওলাদার (২৫) এবং আক্তার শেখের ছেলে মাদকসেবী (৩) মোঃ রিমন শেখ (৩০) কর্তৃক স্থানীয় মৃত ইশারাত আলী শেখের ছেলে রাসেল শেখ (৩৭) নামের এক ব্যবসায়ীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী রাসেল শেখ (৩৭) মুঠোফোনে অভিযোগ করে বলেন, এরা সকলেই ইউপি সদস্য বাবর বাহিনীর লোক।এই কতিপয় সন্ত্রাসীরা আমার কাছ থেকে দীর্ঘদিন জোরপূর্বক চাঁদা নিয়ে আসছেন। বিভিন্ন অজুহাতে কয়েকবার আমার কাছ থেকে চাঁদা নিয়েছ। এরা দলীয় লেবাস গায়ে লাগিয়ে এলাকায় মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। অনেকেই তাদের ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে রয়েছে। ইতিপূর্বে কয়েকবার তাদের টাকা দিয়েছি। এখন ব্যবসার অবস্থা ভীষণ খারাপ। নিজেদের সংসার ঠিকমতো চালাতে হিমশিম খেতে হচ্ছে।
কয়েকদিন আগে আমার কাছে চাঁদা চাইলে আমি দিতে অস্বীকার করায় তারা নেশাগ্রস্ত অবস্থায় গতকাল ২১/০১/২৩ ইং তারিখ রোজ রবিবার সকাল আনুঃ ১১:৩০ টায় প্রকাশ্যে দিবালোকে আমি ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে কয়েকটি গাড়ীযোগে আমাকে চলন্ত গাড়ি থামিয়ে মারধর করে পরবর্তীতে চাঁদা না দিলে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। অনেকের মধ্যে আমি ০৩ জনকে চিনতে পেরেছি বাকীদের চিনতে পারি নাই।
এ ঘটনায় রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি’র সুপরামর্শে একটি জিডি করি। যার জিডি নং -১১৮৫। বর্তমানে আমি সহ আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। তাদের ভয়ে কোথাও যেতে পারছি না।অবশেষে তিনি প্রশাসনের উদ্ধর্তন কতৃপক্ষের নিকট সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করেন।






























