রাজশাহী’র তানোরে শিক্ষক-কর্মচারীদের মিলন মেলা অনুষ্ঠিতঃ
- আপডেট সময় : 04:56:56 pm, Sunday, 19 March 2023 414 300 বার পড়া হয়েছে

এম, শামসুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী জেলাধীন তানোর উপজেলায় আজ ১৯মার্চ-২০২৩ তানোর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে; তানোরের নাইস গার্ডেনে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসাসমূহের শিক্ষক ও কর্মচারীদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে মিলন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী-০১ (তানোর-গোদাড়ী) আসনের মাননীয় সাংসদ, সাবেক শিল্পমন্ত্রী, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কৃতিসন্তান, আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি- যুবরাজ লূৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যা- আবু বাক্কার সিদ্দিক,
উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যা-
সোনিয়া সরদার, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি- মোহাঃ শরিফ খাঁন,
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য- মাঈনূল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক- প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,
বিশিষ্ট সমাজসেবক ও প্রসিদ্ধ ব্যবসায়ী- আবুল বাশার সুজন প্রমূখ।।
উক্ত অনুষ্ঠানে উপজেলায় অবস্থিত সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসাসমূহের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।।






























