সাতক্ষীরা 11:27 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে নায়িকা মাহি, এমপি প্রার্থী হওয়ার গুঞ্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:56:39 pm, Saturday, 12 November 2022 533 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে এমপি প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে পারেন বলে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। তবে জানতে চাইলে বিষয়টি সরাসরি অস্বীকারও করেননি নায়িকা মাহি। তিনি গণমাধ্যমকে বলেছেন, এলাকার জনগণ চাইলে অবশ্যই সেটা হতে পারে।

নায়িকা মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তবে পাশের জেলা রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালায় নানাবাড়িতে তার জন্ম। মাঝেমধ্যেই এখানে আসেন তিনি। এখানে ‘স্বপ্ন ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন করেছেন। সংগঠনটির চেয়ারম্যান মাহিয়া মাহি।

বছর দুয়েক আগে মুণ্ডুমালায় স্বপ্ন ফাউন্ডেশন একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। ওই আয়োজনে রাজনৈতিকভাবে কিছুটা বাধাও আসে। তবে শেষ পর্যন্ত ওই টুর্নামেন্ট হয় এবং মাহি তা দেখতে আসেন। এবার মুণ্ডুমালায় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে স্বপ্ন ফাউন্ডেশন ও জেলা ক্রীড়া সংস্থা। শুক্রবার এই খেলা দেখতে হাজির হয়েছিলেন নায়িকা।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মুণ্ডুমালা ফজল আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে কাবাডি খেলার আয়োজন করা হয়। টুর্নামেন্টে রাজশাহীর নয়টি উপজেলার নয়টি এবং জেলা পুলিশের একটি দল অংশ নেয়। সকালে এর উদ্বোধন করেন পুলিশ কর্মকর্তা ডিএ তায়েব। প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি ফাল্গুনী হামিদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

রাজশাহীতে নায়িকা মাহি, এমপি প্রার্থী হওয়ার গুঞ্জন

আপডেট সময় : 02:56:39 pm, Saturday, 12 November 2022