সাতক্ষীরা 3:05 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

রক্তের গ্রুপ ভুল দেওয়ার অভিযোগে লাইভ কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:22:42 am, Monday, 2 December 2024 186 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা কালিগঞ্জে জনৈক এনায়েত খান নামে (৮৫) বছরের ১ বৃদ্ধকে রক্তের গ্রুপ ভুল দেওয়ার অভিযোগে কালিগঞ্জে অবস্থিত লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।

রবিবার (১লা ডিসেম্বর) বিকাল ৪ টার সময় কালিগঞ্জ উপজেলায় পাওখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
উপজেলার গণপতি গ্রামের অসুস্থ এনায়েত খান নামে এক বৃদ্ধ তাহার পুত্র অবসরপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৈয়বুর রহমানকে সাথে নিয়ে দুপুর আনুমানিক ১২ টার দিকে রক্তের গ্রুপ নির্ধারণ করার জন্য লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যায়। সেখানে লাইভ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ রক্তের গ্রুপ বি নেগেটিভ বলে রিপোর্ট প্রদান করেন।
উক্ত রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একই জায়গায় অবস্থিত রিডা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে পুনরায় রক্তের গ্রুপ নির্ণয় করে বি পজেটিভ ধরা পড়ে। বিষয়টি নিয়ে অসুস্থ এনায়েত খানের পুত্র তৈয়বুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের সামনে নিজেদের দোষ স্বীকার করায় ক্লিনিক ম্যানেজার মেহেদী হাসান কর্তৃক ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

রক্তের গ্রুপ ভুল দেওয়ার অভিযোগে লাইভ কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : 12:22:42 am, Monday, 2 December 2024