সাতক্ষীরা 10:59 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে স্মার্ট সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কাজ করছেঃ জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:14:29 am, Tuesday, 14 March 2023 244 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক স্বরনীয় দিন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বিনম্রচিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যাঁর আহবানে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ তেইশ বছরের রাজনৈতিক সংগ্রাম ও নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে।

আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের এবং দুই লক্ষ সম্ভ্রমহারা মা-বোনদের যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। আমি শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ সর্বস্তরের জনগণকে, যাঁরা আমাদের বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন।
আমাদের জাতীয় ইতিহাসে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। বিজয় যেমন আমাদের স্বকীয়তা দিয়েছে, তেমনি দিয়েছে স্বাধীন ও সার্বভৌম দেশ, পবিত্র সংবিধান, নিজস্ব মানচিত্র ও লাল সবুজ পতাকা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সরকার ‘ভিশন ২০৪১’ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নানা সাফল্য অর্জিত হচ্ছে সরকারের যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে। সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, কৃষির উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, বিদ্যুৎ ও জ্বালানির উন্নয়ন, তথ্যপ্রযুক্তির বিকাশসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও অর্থবহ করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে আমাদের বিপুল মানবসম্পদ ও তথ্যপ্রযুক্তির সার্থক ব্যবহারের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সক্ষম হবো-ইনশাআল্লাহ।

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা সাতক্ষীরা শিক্ষা, সংস্কৃতিতে অগ্রসর বাংলাদেশের অন্যতম পথিকৃৎ জেলা। সুদীর্ঘ ইতিহাসে এ জেলার অনেক গুণী ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কৃতির বিকাশে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সাতক্ষীরার এই গৌরব সমুন্নত রাখতে হলে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্ব-স্ব অবস্থান থেকে দেশ গঠনে একযোগে কাজ করতে হবে। মহান বিজয় দিবসের প্রাক্কালে বীর মুক্তিযোদ্ধাগণ ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ ও সাতক্ষীরার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় বাংলা।
জেলা প্রশাসক, প্রিয় সাতক্ষীরাবাসী, সকলকে শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে স্মার্ট সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসন। এক্ষেত্রে আপনার সুচিন্তিত মতামত/ পরামর্শ / আইডিয়া আহবান করছি। সেরা নির্বাচিত আইডিয়া প্রদানকারীকে পুরস্কৃত করা হবে। স্মার্ট সাতক্ষীরা গঠনে এগিয়ে আসুন আপনার মেধা ও প্রজ্ঞা নিয়ে। আাইডিয়া প্রদানের ক্ষেত্রঃ স্মার্ট কৃষি/ স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান / স্মার্ট অফিস/ স্মার্ট বিজনেস ইত্যাদি।
ধন্যবাদান্তে
মোহাম্মদ হুমায়ুন কবির
জেলা প্রশাসক
সাতক্ষীরা
( সাতক্ষীরা জেলা প্রশাসন, মানুষের সেবায় সর্বক্ষণ)
বি দ্র: হোয়াইটসআপ/ মেসেঞ্জার / ইমেইল / সরাসরি জমা দেয়া যাবে, ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে স্মার্ট সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কাজ করছেঃ জেলা প্রশাসক

আপডেট সময় : 12:14:29 am, Tuesday, 14 March 2023