সাতক্ষীরা 3:15 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ভূমিহীনদের পূণর্বাসনসহ নানা দাবিতে সাতক্ষীরায় পথসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:19:31 am, Friday, 10 January 2025 173 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

প্রেস বিজ্ঞপ্তি: সরকারি খাস জমিতে ভূমিহীনদের পূণর্বাসন, সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের খাদ্যে অনিয়ম, চিকিৎসক সংকটে রোগীদের ভোগান্তি এবং অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে সাতক্ষীরায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ভূমিহীন সমিতি ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকালে নিউ মার্কেটের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।

সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা এ্যাড. খগেন্দ্র নাথ ঘোষ, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির জেলা সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, মানবাধিকার কর্মী কুমারেশ দাশ, সদস্য ভূমিহীন নেত্রী রওশানারা খাতুন, খাদিজা খাতুন, বিপ্লব হোসেন রানা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, আব্দুল্যা বিশ্বাস, মানবাধিকার কর্মী হোসেন আলী, শেখ রিয়াজুল ইসলাম, সাংবাদিক মুনসুর রহমান, শ্যামনগরের ভূমিহীন নেতা মোকছেদ আলী।

বক্তারা বলেন, সাতক্ষীরা জেলায় শত শত বিঘা খাস জমি রয়েছে। কতিপয় ভূমিদস্যু নামধারী ব্যক্তিরা বছরের পর বছর ধরে এসব লুটে পুটে খাচ্ছে। অথচ অসহায় ভূমিহীনরা মাথা গোজার ঠাঁই পাচ্ছে না। সাতক্ষীরার ২২লক্ষ মানুষের চিকিৎসা সেবার জন্য ১৯৮০ সালে সাতক্ষীরায় প্রতিষ্ঠিত হয় সদর হাসপাতাল। কিন্তু জেলার গরিব অসহায় মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। হাসপাতালে গিয়ে গরিব অসহায় রোগীরা কোন ঔষধ পায় না। চিকিৎসকরা রোগীদের সাথে ভালো ব্যবহার করে না। এছাড়া ১৭ বছর আগের টেন্ডারেই চলছে সদরের খাদ্য সরবরাহ। এক ব্যক্তি সুকৌশলে আদালতে মামলা দায়ের করে রেখেছে। যাতে নতুন কোন টেন্ডার না হয়। খাদ্যের নামে অখাদ্য সরবরাহ করে যাচ্ছে। মাছ মাংসের নামে ছোট ছোট টুকরো দিয়ে দায় এড়াচ্ছেন তিনি। একইভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজের টেন্ডার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে আদালতে মামলা দায়ের করেছে দেলোওয়ার হোসেন দুলাল। শুরু থেকেই দুলাল এককভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজের টেন্ডার বাণিজ্য করে যাচ্ছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, কাগজপত্র না থাকার পরও কিভাবে ইটভাটাগুলো সাতক্ষীরায় চলে আমাদের বুঝে আসে না। প্রতি বছর ইটভাটায় নামমাত্র জরিমানা করা হয়। এভাবে জরিমানা করে কোন ভাবেই অবৈধ ইটভাটা বন্ধ করা যাবে না। অবিলম্বে কাগজপত্র বিহীন ভাটাগুলো বন্ধ করা না হলে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। সাতক্ষীরার পরিবেশকে রক্ষায় যাদের কাগজ নেই তাদের ইটভাটা দ্রুত বন্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভূমিহীনদের পূণর্বাসনসহ নানা দাবিতে সাতক্ষীরায় পথসভা

আপডেট সময় : 12:19:31 am, Friday, 10 January 2025