সাতক্ষীরা 4:42 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে জাতীয় ক্রীড়া সপ্তাহ-২৪ উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:33:00 pm, Sunday, 4 February 2024 239 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে ৪ ফেব্রুয়ারি রবিবার দিনব্যাপী জাতীয় ক্রীড়া সপ্তাহ-২৪ উদযাপন করা হয়েছে। ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান চৌধুরী।

শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষানীতির নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ে কুরআন  তেলাওয়াত, গীতা পাঠ, ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, সচেতনতামূলক নাটিকা, অভিনয়, নৃত্য পরিবেশন, ফুটবল, ক্রিকেট, লাফ্ , ভলিবল, স্লো সাইক্লিং, দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে  বিতরণ করা হবে বলে জানান প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী। সাধারণ দর্শক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় ক্রীড়া সপ্তাহ উদযাপন ছিল মুখরিত।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জহুরুল ইসলাম ও মোকলেছুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, কৃষ্ণ কান্ত রায়, আমীর আলী, দেবপ্রসাদ সরকার, আল মামুন সুলতান, পবিত্র রায়, বাদশা সাইফুল, রাজকুমার মল্লিক, মনিরুজ্জামান, শামীম আরা পারভীন, শাহিনা খাতুন, সেলিনা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আল কালাম আবু অহিদ (বাবলু)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে জাতীয় ক্রীড়া সপ্তাহ-২৪ উদযাপন

আপডেট সময় : 11:33:00 pm, Sunday, 4 February 2024