সংবাদ শিরোনাম ::
ব্রহ্মরাজপুরে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 10:10:14 pm, Monday, 18 August 2025 200 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচি ২০২৫-২০২৬ চক্রের আওতায় ২ হাজার ৩৭০ জন উপকারভোগীর মাঝে কার্ড ও খাদ্যশস্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে ১৮ আগস্ট সোমবার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১৩৯ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে খাদ্যশস্য বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দীন ঢালী। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ট্যাগ অফিসার সুমন সাহা, প্রশাসনিক কর্মকর্তা আলকাজ আলী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন


























