সাতক্ষীরা 2:06 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পল্টন ট্রাজেডি আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:23:03 pm, Tuesday, 28 October 2025 139 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের হৃদয়বিদারক ছবি প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা শহীদদের স্মরণে শোক প্রকাশ করেন এবং ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

প্রদর্শনীতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মোঃ শাহিনুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, এবং ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, ০১ নং ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি আল মুজাহিদ,সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এ ঘটনার বিচার না হওয়ায় আজও দেশবাসীর হৃদয়ে ক্ষোভ ও বেদনা রয়ে গেছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পল্টন ট্রাজেডি আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন

আপডেট সময় : 08:23:03 pm, Tuesday, 28 October 2025