সাতক্ষীরা 1:50 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পদ থেকে রাকিবুল ইসলামের পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:21:29 pm, Thursday, 6 November 2025 161 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় “শহীদ ও আহত সেল”-এর সহ-সমন্বয়কারী রাকিবুল ইসলাম সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করেছেন।

গত ৩ নভেম্বর সংগঠনের সাংগঠনিক সম্পাদক বরাবর দেওয়া ইস্তফাপত্রে তিনি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় ও স্বপ্রণোদিতভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।

ইস্তফাপত্রে তিনি উল্লেখ করেন, গত দুই মাস ১৭ দিন ধরে খুলনা বিভাগীয় সহ-সমন্বয়কারী হিসেবে এবং এর আগে সাতক্ষীরা জেলা সমন্বয়কারী ও পরবর্তীতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সততা ও নিষ্ঠার সঙ্গে।

তিনি আরও বলেন, “জুলাইকে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার লড়াই অব্যাহত থাকবে। শহীদ পরিবার ও আহত সহযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে আমি সর্বদা পাশে থাকব।”

এদিকে আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে ফোনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাকিবুল ইসলাম বলেন,
“আমার পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। সাংগঠনিক বা আদর্শিক কোনো বিভেদ নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার শ্রদ্ধা ও সমর্থন আগের মতোই থাকবে।”

তিনি সহযোদ্ধাদের উদ্দেশে বলেন, “আমার এই পথচলায় কাউকে যদি অনিচ্ছাকৃতভাবে কষ্ট দিয়ে থাকি, আমি আন্তরিকভাবে দুঃখিত। সকল সহযোদ্ধার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পদ থেকে রাকিবুল ইসলামের পদত্যাগ

আপডেট সময় : 05:21:29 pm, Thursday, 6 November 2025