বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ৮নং ওয়ার্ড বিএনপির দোয়া অনুষ্ঠান
- আপডেট সময় : 10:22:35 pm, Tuesday, 6 January 2026 205 300 বার পড়া হয়েছে

মাসুদ আলী :সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের চায়না বাংলা সংলগ্ন পলাশপোল স্কুল মোড়ে সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৮নং ওয়ার্ড যুবদল নেতা ফখরুল আহমদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবিদুল হক মুন্না, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান খোকন, যুবনেতা ফয়জুল করিম খান বিপু, মো. আজিম, রাহাত ইশতিয়াক শোভন, মনিরুজ্জামান মনি, হাসানুজ্জামান হাসান, শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।
এসময় সাতক্ষীরা জেলা বিএনপি ও পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


























