সাতক্ষীরা 1:00 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বিয়ের জন্য‌ ‘সরকারি চাকরিজীবী’ পাত্র না পেয়ে আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:03:53 pm, Friday, 31 December 2021 630 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

পছন্দের পাত্র না পেয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তাঁর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস লাগিয়ে ওই নারী আত্মহত্যা করেন বলে তাঁর পরিবারের দাবি।

নিজের পড়াশোনা শেষ করে দীর্ঘ দিন ধরেই বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন তিনি। বিয়ের জন্য তাঁর একটিই ‘শর্ত’ ছিল- পাত্রকে সরকারি চাকরিজীবী হতে হবে। তবে ‘শর্তপূরণ’ না হওয়ায় কোনো পাত্রকেই মনে ধরছিল না ২৬ বছর বয়সী ওই নারীর।

প্রতিবেশীদের দাবি, সরকারি চাকরিজীবী পাত্র না মেলায় আত্মহত্যা করেছেন শিল্পী ঘোষ। খবর আনন্দবাজারের।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কান্দির খড়গ্রামের গুরুটিয়া গ্রামের বাসিন্দা শিল্পী ঘোষের ঝুলন্ত দেহ দেখতে পান বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারাই খড়গ্রাম থানায় খবর দেন। পুলিশ কর্মকর্তারা গলায় গামছার ফাঁসে শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

কান্দি মহকুমা হাসপাতাল মর্গে শিল্পীর দেহের ময়নাতদন্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিল্পী আত্মহত্যা করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছে তাঁর পরিবার। এ নিয়ে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানা।

ভাইয়ের একমাত্র মেয়ের মৃত্যুতে হতবাক শিল্পীর চাচা সঞ্জীব মণ্ডল। তিনি বলেন, ‘স্নাতক শেষ করার পর থেকেই শিল্পীর জন্য পাত্রের খোঁজ করা হচ্ছিল। তবে জমি-জায়গা, টাকা-পয়সা রয়েছে, এমন ছেলের খোঁজ মিললেও সরকারি চাকরিজীবী পাত্র ছাড়া বিয়েতে রাজি হয়নি শিল্পী।’

এ ঘটনার কথা শোকাহত শিল্পীর গ্রামের বাসিন্দা চন্দন ঘোষও। তার দাবি, ‘কোনো প্রেমঘটিত সম্পর্ক ছিল না শিল্পীর। ও আমার বোনের মতো ছিল। গ্রামের সবাই ওকে ভাল মেয়ে বলে চেনে। ওর বিরুদ্ধে গ্রামের কারো কোনো অভিযোগ পর্যন্ত নেই। অনেক দিন ধরে বিয়ের জন্য দেখাশোনা চললেও সরকারি পাত্র ছাড়া বিয়ে করতে রাজি হয়নি শিল্পী। হয়তো সে জন্য ওর মানসিক চাপ বাড়ছিল। হয়তো চেয়েছিল, বিয়ের পর ভালভাবে থাকবে। তবে কপালে না থাকলে যা হয়!’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিয়ের জন্য‌ ‘সরকারি চাকরিজীবী’ পাত্র না পেয়ে আত্মহত্যা

আপডেট সময় : 09:03:53 pm, Friday, 31 December 2021