বিষ্ণুপুর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : 10:13:33 pm, Wednesday, 7 January 2026 123 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় চাঁচাই ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মশালায় ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৭ আসনে জননেতা তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীনের বড় ছেলে কাজী সাজিদুর রহমান সাজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। ধানের শীষের উন্নয়ন ও গণতন্ত্রের বার্তা প্রতিটি ভোটারের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার মধ্য দিয়েই বিজয় নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ওয়ার্ডে কার্যকর নির্বাচন টিম গঠন এবং ঘরে ঘরে গণসংযোগ জোরদার করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি কামরুজ্জামান হাবিব, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার, ইদ্রিস আলী সরদার, শেখ আব্দুস সালাম, আব্দুল জলিল, মারুফ মুন্নুন দোলন, আব্দুস সাত্তার গাজী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুল করিম, সহ-সভাপতি আব্দুস সালাম সরদার, মশিউর রহমান রাজুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মশালায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, ভোটার যোগাযোগ ও কেন্দ্রভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


























