সাতক্ষীরা 12:07 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২৩ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:09:39 pm, Tuesday, 25 July 2023 243 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা দেবহাটা উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ২৫শে জুলাই সকাল ১১টায় উপজেলা চত্বরে রেলির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। এর আগে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলাসহ মাছের পোনা অবমুক্ত করে ২৪শে জুলাই থেকে ৩০শে জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ ও বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, সদর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে.এম রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, মৎস্য চাষী কাউয়ুম হোসেন, মৎস্য চাষী রবিন মল্লিকসহ বিভিন্ন চিংড়ি চাষি ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা। সভায় উপজেলার মধ্যে শ্রেষ্ট মৎস্য চাষী হিসেবে ও মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ চিংড়ি চাষি হিসেবে মৎস্য চাষী আসাফুর রহমান কল্লোল, শেখ সাফি আহম্মেদ, মনিরুল ইসলাম ও আবদুস সাত্তার মনিকে পুরষ্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২৩ উদ্বোধন

আপডেট সময় : 08:09:39 pm, Tuesday, 25 July 2023