সাতক্ষীরা 11:39 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বিএনপির ত্যাগী ও নির্যাতিতদের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী ও জাপা দোষরদের মানববন্ধনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:31:56 pm, Friday, 31 October 2025 194 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদক:বিএনপির নবগঠিত ইউনিয়ন কমিটিতে ত্যাগী, নির্যাতিতদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও হাইব্রিডদের অন্তর্ভুক্ত করার অভিযোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি অফিস সংলগ্ন স্থানে ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দোষররা অংশ নিয়েছে বলে অভিযোগ করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্রু ও সাধারণ সম্পাদক জি এম আফজাল হোসেন। তারা বলেন বিএনপি থেকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অব্যহতি নিয়ে যুবলীগ, আওয়ামীলীগে সক্রিয় ও কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের কোষাধক্ষ সাইফুর রহমান ঢালী, আওয়ামী দু:শাসনের প্রধান হাতিয়ার একাধিক নাষকতা মামলার স্বাক্ষী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল আজিজ গাইন, জাতীয় পার্টির কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের একান্ত সহচর আজিবার রহমান কাগুচি, সিরাজুল ইসলাম, আমিনুর রহমান, মিয়ারাজ হোসেন, খোকন ঢালী, নূর হক সরদার, ৩ নং ওয়ার্ড যুবলীগের সদস্য আবুল বাশার ঘটক সহ বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সুবিধাভোগীরা এ মানববন্ধনে অংশ নিয়েছে। এখানে প্রকৃত বিএনপির কেউ অংশ নেয়নি।

তারা আরও বলেন ইউনিয়ন বিএনপির উৎসবমূখর ও সবার গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে দলীয় প্রধান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যখন আমরা ত্যাগী, পরিশ্রমী ও পরিক্ষিতদের অন্তভূক্ত করে ইউনিয়ন বিএনপির কমিটিকে শক্তিশালী ও বিএনপির অদম্য ঘাটি হিসেবে প্রস্তুত করতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছি, ঠিক তখন দল ও নেতৃবৃন্দকে বিভ্রান্ত করতে কতিপয় বিএনপি নামধারী আওয়ামী সুবিধাভোগী স্বার্থান্বেষী ব্যক্তি ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাফিয়া পারভীনকে নিরাপদে রাখতে তার অনুশারীদের নিয়ে সাফিয়ার আপন ফুফাতো ভাই আব্দুল আজিজ গাইন এ সমস্ত বিভ্রান্তিকর কাজে নেতৃত্ব দিচ্ছে। জেলা উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে একাধিক বার বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম বলেন, “আব্দুল আজিজ গাইন ইউনিয়ন কমিটির নির্বাচনে হেরে গিয়ে এখন আওয়ামীলীগের দোষর ও জাতীয় পার্টির লোকজন নিয়ে মানববন্ধন করছে। এতে বিএনপির কোনো সম্পর্ক নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিএনপির ত্যাগী ও নির্যাতিতদের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী ও জাপা দোষরদের মানববন্ধনের অভিযোগ

আপডেট সময় : 10:31:56 pm, Friday, 31 October 2025