বি.ডি.এফ প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
- আপডেট সময় : 09:41:03 pm, Saturday, 3 January 2026 153 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বি.ডি.এফ প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বি.ডি.এফ প্রেসক্লাবের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান, ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম দুলু এবং ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ও জিয়াউর রহমান জিয়া, হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, ব্রহ্মরাজপুর বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ শাহাজাহান সিরাজ, মুকুল সরদার, মুকুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সংগ্রামী এক দেশপ্রেমিক নেত্রী। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। তার অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মোজাম্মেল হক।
এ সময় বি.ডি.এফ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মেহেদী হাসান শিমুল।


























