সাতক্ষীরা 4:58 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বালিথার শিশু ধর্ষক আব্দুল্লাহ সরদার ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোমরা থেকে পুলিশের হাতে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:09:01 pm, Sunday, 2 February 2025 244 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: প্রাক প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী মাদ্রাসা ছাত্র ও স্থানীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানার পুলিশ।২ ফেব্রুয়ারী  রবিবার বিকেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে ভোমরা  এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ সাতক্ষীরা সদরের জিফুলবাড়িয়া কামিল মাদ্রাসার আলিম  প্রথম বর্ষের ছাত্র এবং বালুইগাছা মসজিদের ইমাম ও বালিথা পূর্বপাড়ার আনারউদ্দিনের ছেলে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ  পরিদর্শক শাকিল আহম্মেদ জানান, গত ২৬ জানুয়ারী রবিবার দুপুর সাড়ে১১টার দিকে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুল্লাহ সরদার (২১) তার প্রতিবেশি ভাইঝি ৫ বছরের শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে হাত ও পা বেঁধে মুখে কাপড় গুজে ধর্ষণ করে পালিয়ে যায়। ওইদিন বিকেলে ওই শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন শিশুটির মা বাদি হয়ে আব্দুল্লাহর নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় থানায় মামলা দায়ের করেন। আসামী গ্রেপ্তার না হওয়ায় ৩১ জানুয়ারি বিকেলে স্থানীয় গ্রামবাসি আব্দুল্লাহকে গ্রেপ্তারের দাবিতে বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মানববন্ধন করে। একপর্যায়ে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোমরা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাকিল জোয়ার্দ্দার।

 তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।সম্প্রতি বালিথায় শিশুর যৌন নিপিড়নের ঘটনায় ধর্ষক আব্দুল্লাহ কে গ্রেফতারের দাবীতে সাতক্ষীরা উত্তাল হয়ে ওঠে। পুলিশ তাকে আটক করতে দফায় দফায় বিভিন্ন  জায়গায় অভিযান পরিচালনা করে আসছিল। তাকে আটক করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বালিথার শিশু ধর্ষক আব্দুল্লাহ সরদার ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোমরা থেকে পুলিশের হাতে আটক

আপডেট সময় : 09:09:01 pm, Sunday, 2 February 2025