বাগেরহাটে ৪ অস্ত্রসহ আটক ১১
- আপডেট সময় : 12:46:48 am, Friday, 27 June 2025 140 300 বার পড়া হয়েছে

রিফাত মাহমুদ,,বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে মোল্লাহাটে মধুমতি নদীর আবুল খায়ের সেতুর টোলপ্লাজা থেকে চারটি বিদেশী পিস্তলসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা সোয়া ৬ চারদিকে একটি মাইক্রোবাসসহ তাদের আটক করে বাগেরহাট জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশ।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি পিস্তল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কোনো বড় ধরনের অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ঝিনাইদহ থেকে মোল্লাহাহাটে এসেছিল।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি মাইক্রোবাসে করে ১০ জন অপরাধী ও চালক মোল্লাহাটে আসছে। তারা বড় কোন অপরাধ সংগঠনের পরিকল্পনা করেছিল। এরপরই মোল্লাহাট টোল প্লাজায় অতিরিক্ত সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”
তুমি আরও জানান, এ ঘটনায় তদন্ত শেষে মামলা দায়ের করা হবে এবং বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
পুলিশের এ ধরনের তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি এলাকায় বড় ধরনের অপরাধ প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু সহ স্থানীয়রা।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
























